রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৬

0
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৬

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ| শনিবার (৬ জুন) মহানগরীর বোয়ালিয়া, মতিহার, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়|

এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ| গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীর মাঠ এলাকার নয়ন ইসলাম (৩০), মতিহার থানার বামনশিকড় উত্তরপাড়া এলাকার লাইলী বেগম (৩৯), পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকার রাজিব আলী (৪৩), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বসরী এলাকার মোজাম্মেল হক (৪২), কর্ণহার থানার শিশাপাড়া এলাকার সোনারুল ইসলাম (৪২) এবং দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার আরাফাত হোসেন শুভ (১৯)|

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার (সদর), গাজিউল আজম| তিনি জানায়, গ্রেফতার সোনারুল ইসলামের বিরুদ্ধে এর আগেও কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে|

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে|#