ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল কুয়াকাটায়

0
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল কুয়াকাটায়

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জনপদের মানবাধিকার পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষন করেছে নাগরিক অধিকার সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল। শনিবার সকাল থেকে দিনভর কারিতাসের সহযোগিতায় মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেরানীপাড়া ও মেথাওপাড়া পরির্দশন করেন তারা।

এসময় রাখাইন সম্প্রদায় তাদের ভূমি সংকট ও বেদখল, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় এবং ঐতিহাসিক স্থানের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরনে। পর্যবেক্ষক দল রাখাইন জনগোষ্ঠীর সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সরকারের বিভিন্ন দপ্তরে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে জানান।

প্রতিনিধি দলে সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ এবং গবেষক ড. ঈশিতা দস্তিদারসহ ৮ জন উপস্থিত ছিলেন।