তালিকা থেকে বিতরণ পর্যন্ত নজরদারি পীরগাছায় প্রণোদনায় স্বচ্ছতা, কৃষকের মুখে হাসি

0
তালিকা থেকে বিতরণ পর্যন্ত নজরদারি পীরগাছায় প্রণোদনায় স্বচ্ছতা, কৃষকের মুখে হাসি

পীরগাছা প্রতিনিধি: প্রণোদনার ধানের বীজ ও সার নিতে আসা কৃষকদের হাতে থাকা স্লিপ একে একে যাচাই করছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় সরকার| তালিকার নাম, বাবার নাম, ঠিকানা ও মোবাইল ন¤^র মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা| কোনো অসঙ্গতি পেলেই নেয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা|

কয়েক বছর আগেও পীরগাছা উপজেলা কৃষি অফিসে এমন দৃশ্য ছিল বিরল| তখন সরকারি কৃষি প্রণোদনা বণ্টন নিয়ে ছিল নানা অভিযোগ| স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি ও দলীয় বিবেচনায় ˆতরি হতো উপকারভোগীর তালিকা| প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অনেক অকৃষকও তালিকাভুক্ত হওয়ার অভিযোগ ছিল| এমনকি উপজেলা চত্বরে চেয়ার- টেবিল বসিয়ে প্রকাশ্যে প্রণোদনার বীজ ও সার কেনাবেচার অভিযোগও উঠেছিল| ফলে সরকারি সহায়তার বড় একটি অংশ প্রকৃত কৃষকের হাতে না পৌঁছে চলে যেত অন্যদের কাছে| বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে| উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় সরকারসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিবিড় তদারকিতে প্রণোদনা বিতরণ ব্যবস্থায় এসেছে জবাবদিহি| কৃষি বিভাগ বলছে, এখন পরিচয় নিশ্চিত না করে কোনো কৃষকের হাতে প্রণোদনা তুলে দেওয়া হচ্ছে না| তিস্তা ও ঘাঘট নদীবেষ্টিত পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে কৃষিই প্রধান জীবিকা| রবি, খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মসুর, মুগ, খেসারি, পেঁয়াজ, সূর্যমুখী, পাট, আউশ ও আমনসহ বিভিন্ন ফসলের চাষ হয় এ উপজেলায়| এসব ফসলের উৎপাদন বাড়াতে প্রতিবছর হাজারো কৃষকের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়| তবে অতীতে এ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে ছিল নানা অভিযোগ|

স্থানীয় কৃষকদের দাবি, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকের তালিকা ˆতরির কথা থাকলেও অনেক সময় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে তালিকা করা হতো| এতে প্রকৃত কৃষকদের একটি অংশ বঞ্চিত হতেন| কৃষকের উপস্থিতি ছাড়াই প্রণোদনা বিতরণ এবং অকৃষকদের তালিকাভুক্ত করার অভিযোগও ছিল| কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিবছর বিভিন্ন মৌসুমে প্রায় ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি কৃষি প্রণোদনার আওতায় আসেন| বর্তমানে চলতি খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের জন্য প্রায় ৪ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে, যা বার্ষিক মোট উপকারভোগীর একটি অংশ| উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রণোদনা বিতরণ ব্যবস্থায় ¯^চ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেন| প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রণয়ন, তথ্য যাচাই এবং সরাসরি কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন| সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পদ্ধতি বাস্তবায়নের শুরুতে বিভিন্ন ধরনের চাপ ও আপত্তির মুখে পড়তে হয়েছিল কৃষি বিভাগের কর্মকর্তাদের| তবে কৃষকের ¯^ার্থকে অগ্রাধিকার দিয়ে সেই উদ্যোগ অব্যাহত রাখা হয়|

রফিকুল ইসলাম বলেন, &#৩৯;সরকারি কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য| উপসহকারী কৃষি কর্মকর্তারা তালিকা প্রস্তুত করার পর আমরা তা যাচাই করি| বিতরণের সময়ও কৃষকের পরিচয় নিশ্চিত করে প্রণোদনা দেওয়া হচ্ছে| কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হচ্ছে|&#৩৯; তিনি বলেন, &#৩৯;দায়িত্ব গ্রহণের পর থেকেই ¯^চ্ছ ও জবাবদিহিমূলক একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি| শুরুতে কিছু বাধা ছিল| তবে সহকর্মী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকদের সহযোগিতায় এখন অনেকটাই সফল হয়েছি|&#৩৯; প্রণোদনা বিতরণ কার্যক্রমে মাঠপর্যায়ে চক্রাকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় সরকার ও মুকিত বিন লিয়াকত| কৃষক নির্বাচন, তালিকা যাচাই, স্লিপ বিতরণ এবং পুরো কার্যক্রম তদারকিতে তাদের সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায়| গতকাল বুধবার দুপুরে সরেজমিনে কৃষি অফিসে গিয়ে দেখা যায়, প্রণোদনা নিতে আসা কৃষকদের স্লিপ, পরিচয় এবং তালিকার তথ্য মিলিয়ে দেখছেন তিনি| কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে| সঞ্জয় সরকার বলেন, &#৩৯;প্রকৃত কৃষক নির্বাচন নিশ্চিত করতে আমরা অগ্রাধিকার তালিকা ˆতরির পর একাধিকবার মাঠপর্যায়ে যাচাই করছি| কৃষকের উপস্থিতি নিশ্চিত করেই প্রণোদনা বিতরণ করা হচ্ছে|&#৩৯; তিনি বলেন, &#৩৯;প্রতিটি স্লিপের পেছনে কৃষকদের নাম, ক্রমিক ন¤^র এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর রাখা হচ্ছে|

কোনো কৃষক অসুস্থ থাকলে তার পরিচয় ও মোবাইল ন¤^র নিশ্চিত করে ব্যবস্থা নেওয়া হয়| অনিয়মের সুযোগ বন্ধ করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে|&#৩৯; কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে প্রণোদনা বিতরণে একাধিক ধাপ অনুসরণ করা হচ্ছে| প্রথমে ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকের তথ্য সংগ্রহ ও প্রাথমিক তালিকা প্রস্তুত করেন| এরপর মাঠপর্যায়ে সরেজমিন যাচাইয়ের মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়| প্রণোদনা বিতরণের সময় কৃষকের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে| নাম, বাবার নাম, ঠিকানা ও মোবাইল ন¤^র যাচাইয়ের পরই বীজ ও সার দেওয়া হচ্ছে| অসুস্থতা বা বিশেষ পরিস্থিতিতেও কৃষকের পরিচয় নিশ্চিত করার পর ব্যবস্থা নেওয়া হয়| পাশাপাশি নিয়মিত তদারকি টিম মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করছে| কৃষি বিভাগের এই পরিবর্তনের পেছনে কাজ করছে একটি সমšি^ত টিম| উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত এবং ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা|

কৃষক নির্বাচন, তথ্য সংগ্রহ, মাঠ যাচাই, স্লিপ বিতরণ এবং প্রণোদনা পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে| অনেক কর্মকর্তা কৃষকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ও জমির অবস্থা যাচাইয়ের কাজও করছেন| উপসহকারী কৃষি কর্মকর্তা জামিউল ইসলাম বলেন, আগে প্রস্তুত করা কিছু তালিকা বাস্তবায়নের সময় নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছিল| তবে বর্তমানে মাঠপর্যায়ে তথ্য যাচাই করে প্রকৃত কৃষকদেরই তালিকাভুক্ত করা হচ্ছে|

কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের কৃষক অহির উদ্দিন বলেন, &#৩৯;এক সময় প্রণোদনার নাম শুনতাম, তবে কখনো পাইনি| এবার পেয়েছি| কৃষি অফিসের লোকজন যাচাই করে আমাদের হাতে বীজ তুলে দিয়েছেন|&#৩৯; কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, &#৩৯;প্রণোদনা বিতরণে ¯^চ্ছতা আসায় কৃষকদের মাঝে কৃষি অফিস সম্পর্কে আস্থা ফিরে এসেছে| এখন প্রকৃত কৃষকরা সুযোগ পাচ্ছেন| এ উদ্যোগকে সবাই প্রশংসা করছে|&#৩৯; কৃষক মিজানুর রহমান বলেন, &#৩৯;আগে অনেক সময় প্রকৃত কৃষক প্রণোদনা পেত না| এখন তথ্য মিলিয়ে কৃষকদের হাতে বীজ দেওয়া হচ্ছে| এতে অনিয়ম কমেছে|&#৩৯; কৃষক আজিজার রহমান বলেন, &#৩৯;এবার কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তালিকা করেছেন| ফলে প্রকৃত কৃষকরাই সুযোগ পেয়েছেন|&#৩৯; পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, &#৩৯;সরকারি কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করতে কৃষি বিভাগ যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক|

মাঠপর্যায়ে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করা হচ্ছে, যা প্রশংসনীয়|&#৩৯; তিনি আরো বলেন, &#৩৯;কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ| সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছালে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি কৃষি উৎপাদনও বাড়বে|&#৩৯; একসময় যে পীরগাছায় প্রণোদনা বিতরণকে ঘিরে ছিল নানা অভিযোগ, সেখানে এখন পরিচয় নিশ্চিতকরণ, মাঠপর্যায়ের তদারকি এবং সরাসরি কৃষকের হাতে উপকরণ তুলে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে|

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে বাস্তবায়িত এ উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন করে আস্থা ˆতরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|