মধুপুরে আর্জেন্টিনার সমর্থকসহ ৫ মাদকসেবির ১ বছরের কারাদন্ড

0
মধুপুরে আর্জেন্টিনার সমর্থকসহ ৫ মাদকসেবি ও মাদক বিক্রেতা আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় মাদক সেবন ও বিক্রির দায়ে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে পাঁচ মাদকসেবি ও বিক্রেতাকে আটক সাজা প্রদান করা হয়।

সোমবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর এলাকার রাধাপালবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), আঙিনা পাড়া গ্রামের মৃত আক্তার সওদাগরের ছেলে মো. জাহিদুল( ৩০), একই গ্রামের মৃত মোহন সওদাগরের ছেলে মো. বাবু সওদাগর ও মোহন সওদাগররের ছেলে মো. নিজাম(২০) সওদাগরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ঙ২০১৮ এর ৯(১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে ০১ বছর করে বিনাশ্রম প্রদান করা হয়েছে।