উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সদর ইউনিয়নে দুটি মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন|
সকাল দশটায় এমপি মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের উত্তরপাড়া পুরানো জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন| এরপর মসজিদ কমিটির সভাপতি আলহাজ আছমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন | অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী , আলাউদিন আল আজাদ , আতাউর রহমান প্রমুখ|
এর আগে এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বাখুয়া দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন| এর আগে এমপির উপস্থিতিতে বাখুয়া গ্রামে মত বিনিময় সভা হয়েছে|

