উল্লাপাড়ার উধুনিয়ায় আনন্দ বিনোদনে ভিড় দিন যেতেই বাড়ছে সিজনাল দোকানপাট

0
উল্লাপাড়ার উধুনিয়ায় আনন্দ বিনোদনে ভিড় দিন যেতেই বাড়ছে সিজনাল দোকানপাটগড়া হচ্ছে

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন বন্যার পানি উধুনিয়া এলাকায় হয়েছে। দিন রাত মিলে মাত্রায় কম হলেও বন্যার পানি বাড়ছে। আনন্দ বিনোদনে উধুনিয়ায় বেড়াতে আসা শুরু হয়েছে। বিকেলে বেড়াতে আসাদের হালকা ভিড় জমছে। এদিকে বন্যার পানি আসায় ব্যবসায় সিজনাল নতুন দোকানপাট গড়া হচ্ছে।

বর্ষাকালের শুরু থেকে মাস চারেক সময় উধুনিয়া এলাকায় আনন্দ বিনোদনে নানা বয়সি নারী পুরুষদের ভিড় জমে থাকে। বিভিন্ন এলাকা থেকে নানা বাহনে বহুজন আসেন। আবার দলবেধে নৌকায় আসেন। এখানকার কফি হাউজগুলোয় খদ্দেরদের ভিড় জমে। এছাড়া ভ্রাম্যমাণ অনেকগুলো মুখরোচক খাবারের দোকান বসে। গত দিন সাতেক হলো উধুনিয়া এলাকায় বন্যার পানি হয়েছে। এখন আনন্দ বিনোদনে লোকজন আসছেন। নৌকা চলাচল শুরু হয়েছে উধুনিয়ায় সিজনাল নানা খাদ্যের অনেকগুলো দোকান বসে। বন্যার পানি এলাকায় আসলে দোকানগুলো বসে। বন্যার পানি শুকানো শুরু হলে দোকানগুলো গুটিয়ে নেওয়া হয়। এখন সেসব দোকান বসা শুরু হয়েছে। এর মাঝে এমন নতুন দোকানঘর তোলা হচ্ছে।

রাজমান থেকে বেড়াতে আসা ননদ – ভাবী দুজনের একই কথা তারা কৃষক পরিবারের। এখন বাড়ীতে কোনো কাজ নেই। তাই অটোভ্যান রিজার্ভ করে বেড়াতে এসেছেন। সাঝের আগেই বাড়ী ফিরে যাবেন।

প্রতিবেদককে কনফেকশনারি দোকানি তাসলিমা খাতুন বলেন লোকজনের বেড়াতে আসা শুরু হয়েছে। দোকানে কেনাবেচা হচ্ছে।