রংপুরের নিভৃত পল্লীতে আট শতাধিক রোগীকে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা 

0
রংপুরের নিভৃত পল্লীতে আট শতাধিক রোগীকে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা 

জয়নাল আবেদীনঃ রংপুরের নিভৃত পল্লীতে নারী পুরুষ শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষদের বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিয়েছে হাইপার টেনশন এন্ড রিসার্র্চ সেন্টারের এক ঝাক চিকিৎসক । শুক্রবার হাইপার টেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের জনক দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষঞ্জ প্রফেসর ডা: জাকির হোসেন চল্লিশ সদস্যের একটি মেডিকেল টিম নিয়ে জেলার গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের আনন্দবাজর চরাঞ্চল এলাকায় মোফাজ্জল হোসেন নূরানী একাডেমী মাদরাসা চত্তরে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেন ।

এসময় তার সঙ্গে ছিলেন ডা: মঞ্জুরুল হাসান মেনন,ডা: কাওছার আহমেদ,ডা: মুরাদ হোসেন,ডা: আফিয়া আমিন অন্ত,ডা: নোমান ইসলাম,ডা: মাসনুন ইবদিতা মুমু, ডা; কাজী জেবা আফিয়া ও ডা: চন্দন কুমার । সার্বিক তত্বাবধানে ছিলেন হাইপার টেনশন এন্ড রিসার্র্চ সেন্টারের সিইও মো: আনোয়ার হোসেন । সকাল নটা থেকেশুরু হয়ে বিকেল চারটা এরিপোর্ট পাঠানো পর্যন্ত ছয়শতাধিক রোগীকে বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । বাকী প্রায় দুইশ রোগী অপেক্ষায় রয়েছেন তাদের সন্ধ্যার মধ্যে দেখা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

চিকিৎসার মধ্যে ছিলো ডায়াবেটিস নির্ণয়, উচ্চ রক্তচাপ ব্লাড প্রেসার নির্ণয়, ওজন ও উচ্চতা নির্ণয়, শনাক্তকৃত ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রোগীকে জীবনাচরণ ও রোগ সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান ছাড়াও নিবন্ধনের মাধ্যমে চিকিৎসা সম্বলিত বই প্রদান । আগত রোগীদের মেডিসিন,সহ সাধারণ চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করা হয় ।