জুলাই বিপ্লব উপলক্ষ্যে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
জুলাই বিপ্লব উপলক্ষ্যে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: জুলাই বিপ্লব উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুথানে আত্তদানকারী সকল শহীদদেন প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বুধবার রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ভবনে বিনা পয়সায় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে ।

অনুষ্ঠান শুরুর আগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আজহার আলী শাহ্। হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেটিং ইনর্চাজ মোহাম্মদ আশরাফুল খন্দকার, হাসপাতাল ষ্টাফ মাহমুদুর হাসান, আরিফুল ইসলাম, মাহমুদা খাতুন, রোমানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দিনব্যাপী পাঁচশতাধিক অসহয় দরীদ্র রোগীকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা, মেডিকেল চেকআপ করা হয়। শেষে জুলাই গণ-অভ্যুথানে আতœদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।