জয়নাল আবেদীন: রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামে এক ওয়েম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগাছা স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিটুল মিয়া গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে।
তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মামুন হাসান।তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে পীরগাছা স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার অভিমুখে যাওয়ার পথে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান বিটুল মিয়া।
এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

