বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

0
বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

বাংলাদেশ প্রতিবেদকঃ প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপী ডিবস পালিত হয়। ১৯৯৬ সালে বিশ্ব ফিজিওথেরেপি আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্তেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে পালন করে। ১৯৫১ সালে এই দিনে আন্তর্জাতিক এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে প্রফেসর ডাঃ আলতাফ হোসেন সরকার বাংলাদেশে প্রথম বিশ্বফিজিওথেরাপি দিবস পালন করা শুরু করেন। তখন ফিজিওথেরাপির বিষয়ে মানুষের ধারনা ছিল খুবই সীমিত। দেশে নানা প্রতিকূলতা সত্ত্বেও ফিজিওথেরাপির গুরুত্ত্ব সাধারন মানুষের কাছে তুলে ধরা, পেশাটির যথযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং দক্ষ ফিজিথেরাপিষ্টদের একত্রিত করার লক্ষ্যে দিবসটি পালন করার উদ্যোগ গ্রহণ করেন প্রফেসর ডাঃ আলতাফ হোসেন সরকার । সময়ের পরিক্রমায় দেশের ফিজিওথেরাপিস্ট, শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং পেশাজীবী সংগঠনের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি সাড়ম্বরে পালিত হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, “হ্নদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা”

এই প্রতিপাদ্যের উদ্দেশ্য হলো হ্নদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ত্ব জোনগণের সামনে তুলে ধরা এবং আক্রান্ত ব্যক্তির চিকিৎসা, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি কার্যকর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।

স্ট্রোকের পর অনেক রোগীর শরীরের একপাশ অবশ বা দুর্বল হয়ে যেতে পারে, তাদের হাঁটাচলা শরীরের ভারসাম্য রক্ষা বসা থেকে দাঁড়ানো হাত- পা নাড়ানো ও স্বাভাবিক কাজে অসুবিধা দেখা দেয় তবে দ্রুত পরিকল্পিত পুনর্বাসন শুরু করা হলে রোগীর কার্যক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়। তাই স্টোকের পর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যোগ্য ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে পুনর্বাসন শুরু করা জরুরি।