আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সূচনা হলো। বিশ্বব্যাপী ভূ-রাজনীতি, জলবায়ু সংকট ও বহুপাক্ষিক কূটনৈতিক চ্যালেঞ্জের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এক জমকালো ও আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই দিবাগত রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখে অধিবেশন পরিচালনা শুরু করেন তিনি।

