পাবনার ভাঙ্গুড়ায় পৌর মেয়র প্রার্থী মোঃ রফিকুল কমিশনারের গণ-সংযোগ

0
পাবনার ভাঙ্গুড়ায় পৌর মেয়র প্রার্থী মোঃ রফিকুল কমিশনারের গণ-সংযোগ

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচন কে সামনে রেখে পৌর মেয়র প্রার্থী হিসেবে গণ-সংযোগ করেন তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন এলাকায় গণ-সংযোগ করেন।

এ সময় প্রায় চার শতাধিক এর বেশি নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণ-সংযোগে অংশ নেন। তারা শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলামের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণ-সংযোগকালে মোঃ রফিকুল ইসলামের সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তারা, সব সময় তার সহযোগিতা পেয়েছেন। এ কারণে আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে তারা মোঃ রফিকুল ইসলামকেই মেয়র হিসেবে দেখতে চান। তাদের দাবি, ইতোমধ্যে যেসব প্রার্থী মেয়র পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তাদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম কে তারা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। এ কারণেই তার গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি পরপর তিনবার কাউন্সিলর নির্বাচনে অংশ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছি এবং দীর্ঘদিন পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার দল ক্ষমতায় না থাকায় পৌরবাসী কে প্রত্যাশা অনুযায়ী সব রকম সেবা দিতে পারিনি। এবার আমি মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

গণ-সংযোগে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন মেয়র পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম কমিশনার।