মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গোবিন্ধল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উম্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পৌরএলাকার গোবিন্ধল জনতা সংঘের আয়োজনে ফুটবল একাডেমির পরিচালনা ডুবাইল মাঠে ফুটবল খেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্ধল জনতা সংঘের আহবায়ক মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা বক্তব্যে বলেন,আমি মানিকগঞ্জের অজোপাড়াগায়ের লোক। আমার গ্রামে ফুটবল খেলার মাঠ নেই। তারপরও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর অনুশীলন আমাকে জাতীয় দলে পৌঁছে দিয়েছিল। অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বও দিয়েছি।
গোবিন্ধল গোল্ডকাপের মাধ্যমে স্থানীয় ফুটবলার তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তারা অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণত সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন,স্থানীয় মরুব্বী গোবিন্ধল জনতা সংঘের সাবেক সভাপতি মো.আবুল হোসেন,সাবেক ক্রীড়াবিদ শাহানুর রহমান শাহিন,সোনালী ব্যাংক সাবেক ম্যানাজার মো.রফিকুল ইসলাম, সাবেক মেম্বার সাহাবুদ্দিন, সিংগাইর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ, ইউপি সদস্য খোরশেদ আলম, কে এফ সি বিকসের স্বত্ত্বাধিকারি আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মো.সাদেক হোসেন ও মো.আরিফুর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গোল্ডকাপ ট্রপি উম্মোচন করা হয়।
উল্লেখ্য,গোবিন্ধল গোল্ডকাপ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ৮ টি দল অংশগ্রহন করবে। খেলায় অংশগ্রহন করতে ১৫ হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২১ ক্যারেটের ২ ভরি স্বর্নের কাপ ও ২৫ ভরি রূপার কাপ ও রানার্স আপ ১ ভরি স্বর্নের ও ২৫ ভরি রূপার কাপ।

