ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

0
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া পাবনা প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারীক।

সভাপতি পদে আনারস প্রতীকে মোঃ শামসুল আলম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদ আলী মেম্বার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২৪ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে শামসুল আলম সভাপতি নির্বাচিত হন। মোঃ শামসুল আলম ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগারি কলকতি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সভাপতি পদে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। ভোট দিয়েছেন ৪৫২ জন। অনুপস্থিত ছিলেন ৭ জন এবং বাতিল হয়েছে ২টি ভোট। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ইউসুফ আহমেদ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। ফলে ৩২ ভোটের ব্যবধানে মোঃ ইউসুফ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোঃ ইউসুফ আহমেদ ভাঙ্গুড়া ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুস কুদ্দুস এর ছেলে। সাধারণ সম্পাদক পদে বাতিল ভোটের সংখ্যা ছিল ৪টি। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে মোঃ আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস ছালাম মই প্রতীকে ১৬৩ ভোট পেয়েছেন। অন্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৭০ ভোট পেয়েছেন।

আব্দুল বারীক তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০ ভোট বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মোঃ আব্দুল বারীক ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমর আলীর ছেলে। সাংগঠনিক সম্পাদক পদে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। ভোট দিয়েছেন ৪৫২ জন, অনুপস্থিত ছিলেন ৭ জন এবং বাতিল হয়েছে ৬টি ভোট। ভোটের ফলাফলের মধ্য দিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোট কেন্দ্রে আশা ভোটার ও পোলিং এজেন্ট জানিয়েছেন সুন্দরও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হয়েছে।