জয়পুরহাটে কৃষকের বাড়ী থেকে ৭৬ বস্তা সার জব্দ

0
জয়পুরহাটে কৃষকের বাড়ী থেকে ৭৬ বস্তা সার জব্দ।

জয়পুরহাট প্রতিনিধিঃ ০৫ অক্টোবর, ২৬ইং জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ করা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালাত। সোমবার বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে সার জব্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এসময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ সার জব্দ করা হয়। সেইসাথে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডের উল্লেখিত জমির পরিমান কেটে প্রকৃত জমির পরিমান দেওয়া হয়।

সুত্রে জানা গেছে, উপজেলার শিরতা গ্রামে রমজান নিজস্ব জমি ২৫ শতাংশ ও পত্তন ৪ একর জমি চাষাবাদ করেন বলে কৃষক উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ্য রয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ঘটনার সত্যতা স্বীকার জানান কৃষক রমজানের প্রকৃত জমি পরিমান দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।