রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

0
রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

ঈশ্বরদী সংবাদদাতা: পক্ষী জেলা পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশনায় সাঁতাহার রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাঁতাহার রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানোর সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি কোচে মালামাল রাখার বাংকারের ওপর একটি কালো স্কুলব্যাগ দেখতে পান পুলিশ সদস্যরা। ব্যাগটি লাল পলিথিন ও সাদা কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ছিল।

পরে ব্যাগটি তল্লাশি করে তিনটি প্যাকেটে (প্রতিটি ১ কেজি করে) মোট ৩ কেজি গাঁজা পাওয়া যায়। তবে ব্যাগটির কোনো দাবিদার পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহফুজুর রহমান জানান , ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।