রংপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
রংপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

জয়নাল আবেদূন: রংপুরে ফারুক মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকার গোজলের বিল সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারুক ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন, পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রায় তিন মাস আগে আব্দল্লাপুর এলাকার নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন ফারুক মিয়া। সোমবার সকালে গোজগলের বিল এলাকায় গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে পুলিশ তদন্ত করেছে।পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।