পাবনার ভাঙ্গুড়ায় এইচ.এস-সি রেজাল্টে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ সবার শীর্ষে

0
পাবনার ভাঙ্গুড়ায় এইচ.এস-সি রেজাল্টে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ সবার শীর্ষে

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ভাঙ্গুড়া উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ।গত কয়েক বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানটি ভাঙ্গুড়া উপজেলা কলেজ গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৬১.৫৪%। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে পাসের হার ৩২.০৯% ও জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গুড়া,পাবনা পাসের হার ২৯.১৭% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন। অপরদিকে, বি.বি. স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯.৬৪%; এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ কেউ অর্জন করতে পারেনি।

উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিচে তুলে ধরা হলো-

১। সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ-পাসের হার ৬১.৫৪%, জিপিএ-৫- পেয়েছে ৩ জন।

২। সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ- পাসের হার ৩২.০৯ %, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

৩। মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গুড়া,পাবনা পাসের হার ২৯.১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন।

৪। বি.বি. স্কুল অ্যান্ড কলেজ- পাসের হার ৯.৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে কেউ পায়নি।

ফলাফলে পাসের হারের দিক থেকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এগিয়ে থাকলেও উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলেও শিক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

ভাঙ্গুড়া মডেল স্কুলের তিন প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ভালো ফলাফল অর্জন করায়- ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক মন্ডলীর সদস্য, মির্জাপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু ও ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক নাজনীন নাহার এর আদরের একমাত্র সন্তান নাঈমুর রহমান ইভান, ২০২৬ সালের প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক মন্ডলীর সদস্য, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহায়েল সাচ্চু মেয়ে নওশীন অর্পি জিপিএ A (৪.২৪) ও ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক মন্ডলীর সদস্য, আলহাজ্ব আবুল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রকিবুল বারি রাঙার মেয়ে রুকাইয়া তাসমিয়া রথি জিপিএ A-(3.75) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া। প্রিয় সন্তান নাঈমুর রহমান ইভান, নওশীন অর্পি ও রুকাইয়া তাসমিয়া রথি এর আগামীর পথচলা হোক সাফল্যে ভরা, সম্মানিত হোক উজ্জ্বল জীবন ভবিষ্যতে পরিপূর্ণ।

সবাই নাঈমুর রহমান ইভান,নওশীন অর্পি ও রুকাইয়া তাসমিয়া রথি এর সুন্দর ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সফলতার জন্য তাদের পিতামাতা সবার নিকট দোয়া ও আর্শীবাদ সহ ভালোবাসা প্রার্থনা করেছেন।

ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক গিয়াস উদ্দিন সরদার এর পক্ষ থেকে রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা সহ আন্তরিক শুভেচ্ছা।