বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যোগসাজশ: বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেফতার

0
বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যোগসাজশ: বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেফতার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন চক্রান্ত ও পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী ঢাকার আভিজাত্যপূর্ণ এলাকা বনানী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল শনিবার মধ্যরাতে বনানীর একটি বাসভবনে অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বিনষ্ট করার মতো বিভিন্ন ষড়যন্ত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা। ইতিহাসের ভয়াবহতম পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র এবং এতে জড়িত মূল পরিকল্পনাকারী ও ব্যক্তিদের সঙ্গে সরাসরি গোপন যোগসাজশের সুস্পষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

গ্রেফতারের পরপরই সাবেক এই সেনা কর্মকর্তাকে নিচ্ছিন্দ্র নিরাপত্তায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পিলখানা হত্যাকাণ্ডে তার সুনির্দিষ্ট ভূমিকা ও সহযোগীদের বিষয়ে তথ্য বের করতে গোয়েন্দা কর্মকর্তারা তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।