বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত

0
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত।

কলাপাড়া প্রতিবেদক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চি দিকে অগ্রসর হয়ে দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে আকাশে মেঘের বিচরন না থাকলেও উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিনে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে ও মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিলো। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে বৃদ্ধি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন,নিষেধাজ্ঞা শেষ করে জেলেরা সাগরে যেতেনা যেতেই আবার আবহাওয়া খারাপ হয়ে গেছে। তারপরও সকল জেলেদের সতর্কতার সহিত সাগর কিনারায় মাছ ধরতে বলা হয়েছে।