সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ

0
সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ

কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ কাজল বেপারীর ছেলে রুবেল মিয়া( ৩২) সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে আড়াইমাস পর ৩১অক্টোবর শনিবার কফিনবন্দী তার লাশ ফিরলো দেশে।

জানা যায় এক বছর পূর্বে ধার দানা করে সৌদি আরবে গিয়েছিলেন রুবেল।সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৮ই আগস্ট সৌদি আরবের জিজান শহরে কর্মরত অবস্থায়, সড়কে একটি ট্যাঙ্কারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

শনিবার বিকেলে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা -মাকে রেখে গেছেন।

নিহত রুবেলের বাবা মোঃ কাজল মিয়া জানান, একটু সুখের আশায় মানুষের কাছ থেকে ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। আজ আমার ছেলের কফিনবান্দি লাশ আমাকে দেখতে হয়েছে। আমি কি বলে আমার নাতিকে সান্তনা দিবো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল একজন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।