রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ৩দিন ব্যাপি মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

0
রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ৩দিন ব্যাপি মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

জয়নাল আবেদীন্ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে ৩দিন ব্যাপি রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে ।

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হামেদ মো:জাকারিয়া শাহীদ‘র সভাপতিত্বে মঙ্গলবার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের চেয়ারম্যান ও রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং রংপুর জেলা বিএনপি‘র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম । এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে এবং প্রাথমিক চিকিৎসা জরুরি পরিস্থিতি মোকাবিলা ও মানবিক সেবায় দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ।

তিনি মনে করেন মানবিক সেবার মানোন্নয়ন এবং মানুষের বিপদে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের সেক্রেটারি রেজওয়ান ইসলাম লুনা, আহবায়ক কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম সুমন, মোছাঃ ফারহানা ইয়াছমিন, মোঃ রাজিব চৌধুরী ।

আরো উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মোঃ এ কে এম আজরু উদ্দিন সাফদার,এবং যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা । উল্লেখ্য তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণে ৩০ জন অংশ নিচ্ছেন ।