রংপুরের পীরগঞ্জ থানার পুলিশের অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার ২ মাদক কারবারি আটক

0
রংপুরের পীরগঞ্জ থানার পুলিশের অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার ২ মাদক কারবারি আটক

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল শনিবার বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের একটি মার্কেটের কাপড়ের দোকানের সামনে এলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই দুইজন অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

আটককৃত অভিযুক্ত মোঃ মিজানুর রহমান ওরফে মিজান কে তল্লাশী পূর্বক ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মশিউর রহমান কে তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।পুলিশ জানায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিজানের বাড়ি উপজেলার মাদার হাট জুম্মাপাড়া এবং মশিউর রহমানের বাড়ি একই উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট মধ্যপাড়ায় । তারা দীর্ঘ দিন থেকে মাদকের কারবার করে আসছিলো।

এ সংক্রান্ত পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং রোববার সকালে আটক দুজনকেই রংপুর আদালতে পাঠানো হয়েছে।