কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৯ নভেম্বর)বিকাল সাড়ে তিনটায় কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। এ সময় নীলগঞ্জ ইউপির বিভিন্ন স্তরের কৃষকরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ি’র উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

