জয়নাল আবেদীন: মুলাটোল এলাকার কৃতি সন্তান রংপুরের গর্ব ফারজানা ইয়াছমিন মেধাকে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ মহিলা ক্রিকেট দলের সদস্য নির্বাচিত হওয়া এবং জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার সন্ধায় রংপুর সিটি কর্পোরেশনের মুলাটোল আমতলা মোড়ে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।মুলাটোলবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মেধার এই সাফল্যের গর্ব প্রত্যেকে ধারণ কওে কওে বলেন তারা ভবিষ্যতেও তার পাশে থাকার এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি, দেশের হয়ে আরও বড় সাফল্য বয়ে আনার জন্য উপস্থিত সবাই তার প্রতি দোয়া ও শুভকামনা জানান।নিজ এলাকার মেয়ের এমন অসামান্য অর্জনে মুলাটোলসহ পুরো নগরজুড়ে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয়দের প্রত্যাশা, মেধা তার প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে আগামীতে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন।

