কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে ৬টি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে চলাচলকারী মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, দেখে বুঝার উপায় নেই। এটি কাঁচা রাস্তা, না হালচাষ করা জমি। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা জমে। গুরুত্বপুর্ন সড়কটি এবারও তার ব্যতিক্রম হয়নি।দীর্ঘ বছর অতিবাহিত হলেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি, এমন দুর্দশা বলে জানিয়েছেন স্হানীয়রা।
চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বে সরকার গঠিত হয় কিন্ত জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনও করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ছিলেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এমপি এবং ওই সময় নিজ জন্মভুমি মায়ার টানে চলে গেছেন ভোটারের কাছে তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উঠান বৈঠকে। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত মেয়র হাজী হুমায়ুন শিকদার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া সে গুলো বাস্তবায়নে এখন কাজ করছেন।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী এলজিইডি সুত্রে জানা গেছে, অনন্তপাড়া (খেয়াঘাট) থেকে মনজু মিয়া দোকান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পাঁচ’শ মিটার পাকা করন টেন্ডার প্রক্রিয়া শেষ সেপ্টেম্বর ২০২৬। ২২ নভেম্বর ২০২৬ প্রস্তাবিত সড়ক নয়াকাটা মনজু মিয়া দোকান থেকে সাত ভাইয়ের ঘাট সড়ক বিসি দ্বারা উন্নয়ন আনুমানিক দৈর্ঘ্য ২.১৫০ কিলোমিটার। রোড আইডি নং হলো ৫৭৮৬৬৫০০৫। যার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকা। যা টেন্ডার হবে তার প্রক্রিয়াধীন রয়েছে।
সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচা সড়কটির বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে সম্পুর্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বর্ষাকালে কাদা ও পানি জমে থাকে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ জনগণের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশুনার জন্য এই কাঁচা রাস্তা দিয়ে ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারিকাটা দাখিল মাদ্রাসা, ধুলাসার আলহাজ জালাল উদ্দিন কলেজ, চরচাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়, বৌলতলী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াকাটা এবতেদায়ী মাদ্রাসা যেতে হয়। এতে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্টানে যেতে নানা দুর্ভোগ পড়ে। অসুস্হ গর্ববতী মায়েদের নিয়ে কষ্টের কোনো শেষ থাকে না।
ধুলাসার ইউনিয়নে নয়াকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য নোয়াব আলী হাওলাদার জানান, আমার জীবনের দীর্ঘ প্রতিক্ষা ছিল এ রাস্তা পাকা দেখে জেতে পাড়বনা কিনা। কিন্ত আমাদের এমপি আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার দু’জনের অনুপ্রেরনায় ধুলাসার ইউনিয়নে ৬টি গ্রামের কাঁচা রাস্তায় চলাচলকারী মানুষ সীমাহীন ভোগান্তি মুক্তি পেল।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত মেয়র হাজী হুমায়ুন শিকদার বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্ট করে চলছি।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার নির্বাচনি আসনে জনগনের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর সেগুলো বাস্তবায়নে কাজ করতেছি।

