গুলিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস

0
লিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস

ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া পাঁচ ছাত্রদল নেতাকর্মীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁদের বাড়িতে গিয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। এ সময় তাঁর সঙ্গে পৌর ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) তাঁরা আহতদের বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আহতদের পাশে থাকার এবং চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় জাকির হোসেন জুয়েল আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে ও আন্দোলন-সংগ্রামে যারা রক্ত দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, দল সব সময় তাঁদের পাশে আছে এবং থাকবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবদল নেতা আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল করিম মুকুল, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সজীব হোসেন, সাইদুল ইসলাম, সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।