ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি ভাঙ্গুড়া বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম মাসুম, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

