রংপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0
রংপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়নাল আবেদীনঃ রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন, বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কর্ণেল রুবায়েত হাসান।

অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ রেজাউর রাব্বি। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়াসহ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মেডেল তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।

বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কর্ণেল রুবায়েত হাসান বলেন, আমাদের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এতে করে তাদের শারীরিক-মানসিক বিকাশ ঘটছে না। তারা নানা ধরনের অপরাধে যুক্ত হচ্ছে। তাই নিজেদের সংযত রেখে ভাল কাজে মোবাইল ব্যবহার করতে হবে। আমি চাই নবীনরা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেশ গঠনে অংশ নেবে।

তিনি বলেন, স্কুলের গন্ডি পাড় হওয়ার পর থেকে শিক্ষার্থীরা যেন লাগামহীন ঘোড়ায় পরিণত হয়। এতেই তারা বিপথে চলে যায়। আমি চাইবো শিক্ষার্থীরা যেন নিজেরা কষ্ট করে নিজেদের ধরে রাখে। জ্ঞান আহরোনে নিজেদের উজার করে দেয়। আগামী দিনে তারা হবে দেশ ও জাতি গঠনের কান্ডারী।