জয়নাল আবেদীন: “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানকে সামনে রেখে রংপুরে ঐক্যই শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে নগরীর এরশাদ নগরে ঐক্যই শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজহাট থানা বিএনপির সমন্বয়ক শাহিনুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, সিনিয়র সহ সভাপতি ফরহাদ হোসেন, সদস্য শাহিন, এরশাদ নগর জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় ঐক্যই শক্তি সামাজিক সংগঠনের সদস্য মোঃ রনির উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য আফতাব মিয়া।পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা ও রক্তদান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় এরশাদ নগর, ক্যাডেট কলেজ, তাজহাট থানা, ২৮নং ওয়ার্ড সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দিনব্যাপি রক্তদান অনুষ্ঠানে শতাধিক ব্যাগ বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ করা হয় । সেগুলো দরিদ্র রোগীদের প্রয়োজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে।

