আহসান হাবিবুল: চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় প্রকাশ্যে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ঘটনা¯’ল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের দাবি, নিহত ইরান বাঁশখালীর একজন কুখ্যাত জলদস্যু, তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ নানা অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, জলদস্যু ইরান এলাকায় অব¯’ান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় র্যাবের টহল যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে প্রতিরোধের মুখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনা¯’ল থেকে জলদস্যু ইরানের গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, নিহত ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে। তার বিরুদ্ধ খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

