কেশবপুরে পিকআপের ধাক্কায় নিহত ১

0
কেশবপুরে পিকআপের ধাক্কায় নিহত ১

জি এম মিন্টু: কেশবপুরে পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে রবিন সাহা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটার পর থেকে পিক-আপ চালক গাঁ ঢাকা দিয়েছে। থানা পুলিশ খবর পেয়ে ওই পিক-আপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার সাড়ে ৭ টার দিকে ত্রিমোহিনী মোড়ে রবিন সাহা যশোর সাতক্ষীরা সড়কে ঢাকা মেট্রো-ঙ-১৪-৫৯-৫৬ নং পিক-আপের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে গুরুতর আহত হলে ওই পিকআপ চালক রবিন সাহাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরী বিভাগের কর্মরত ডাক্তার সমারেশ দত্ত বলেন, রবীন সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথের মধ্যে তার মৃত্যু ঘটে।