শার্শায় বিপুল পরিমান ফেন্সিডিল জব্দ

0
শার্শায় বিপুল পরিমান ফেন্সিডিল জব্দ

শহিদুল ইসলাম: যশোরের শার্শার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে শার্শা শিকারপুর সীমান্ত থেকে এ ফেন্সিডিলের চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে শিকারপুর সীমান্তের আনদুরপোতা মাঠে অবস্থান করছে।
এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, জব্দকৃত ফেন্সিডিল থানায় জমা করা হবে।