রংপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী খরেরজামাল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

0
রংপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী খরেরজামাল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর র‌্যাব ১৩‘র বিশেষ দল শনিবার মধ্যরাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাজারে দোকান থেকে একাধিক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী খরেরজামালকে তিনটি বিদেশি পিস্তল ও ১শ বোতল ফেন্সিডিলসসহ গ্রেফতার করেছে ।আটককৃত মাদক সম্রাট খরেজামাল উপজেলার চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। র‌্যাব জানায় রাত ১২টার দিকে চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই মাদক সম্রাট খরেজামালের দোকানে অভিযান চালায়। ওই অভিযানে তিনটি বিদেশি পিস্তলসহ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি আরজু মো : সাজ্জাত জানান, মাদক সম্রাট খরেরজামালের নামে একাধিক মাদকের মামলা রয়েছে।