লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ কর্মসুচি পালিত

0
লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ কর্মসুচি পালিত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে আলোচনার সভার মধ্যে দিয়ে যুবদলের বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। (আজ) শনিবার দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন সভাপতিত্তে বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান লিংকন ,জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসন ভুলু ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ সহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদেরকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার আহ্বান জানান। একই সাথে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীও জানান।