লক্ষ্মীপুর থেকে হারিয়ে যাচ্ছে ভেসাল জাল

0
লক্ষ্মীপুর থেকে হারিয়ে যাচ্ছে ভেসাল জাল

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী এলাকার রহমত খালী খাল, দরবেশপুর খাল, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খালগুলো থেকে এক সময় ভেসাল জাল পেতে মাছ ধরতো এসব এলাকার বাসিন্দারা। এখন আর খালের পানিতে ¯্রােত নেই, কয়েকটি খাল হয়ে গেছে মেঠো পথ, খালের উপর দখল করে আছে একের পর এক বাঁধ আর বহুতল ভবন। কোন কোন খালের মাঝে দখলের ফাঁকে দেখা যায় অকেজোভাবে ঠাঁয় দাঁিড়য়ে আছে জেলেবিহীন ভেসাল জাল। স্থানীয়রা জানান, এক সময় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত আবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাছ ধরে তা বাজারে বিক্রি করে বাড়তি আয় করতেন এ এলাকার অনেকেই। বাঁশের সাথে কেীশলে জাল লাগিয়ে বানানো হয় মাছ ধরার এ ফাঁদ। পরে তা পানিতে ফেলে রাখা হয়। গ্রামাঞ্চলের বিলুপ্ত প্রায় ঢেঁকির মত জাল লাগানো বাঁশে পা দিয়ে ২-৩ ঘন্টা পর চাপ দিলে জাল উপরে উঠে আসে। এভাবেই ভেসাল জালে ধরা পড়তো বোয়াল, শিং, টাকি, কৈ, শোলসহ দেশীয় নানা প্রজাতির মাছ। ভেসাল জাল তৈরিতে তিন থেকে চারটি বড় বাঁশ প্রয়োজন। মশারির নেট দিয়ে এ জাল তৈরি করা হয়। ভেসাল জাল তৈরিতে খরচও কম। এক হাজার টাকার মধ্যেই তৈরি করা যায় এ জাল। আর তৈরিকৃত এ জাল দিয়ে দৈনিক ৭০০-৮০০টাকা রোজগার করতে পারতেন এ পেশায় নিয়োজিত জেলেরা। বাজারে দেশীয় মাছের চাহিদা থাকায় বিক্রিতে ভাল দামও পাওয়া যায়। বর্ষা মেীসুমে খাল-বিল ও নদী-নালায় পানি বেশি থাকে, তাই ওই সময় ভেসাল জালের ব্যবহার বেশি হয়। তবে শীত মেীসুমে শোল, কই, টাকি মাছ ধরতে এ জাল ব্যবহার করা হয়। তাই বছর জুড়ে কম বেশি জালটি ব্যবহার করেন স্থানীয়রা।

এক সময় খাল জুড়ে ঢেলা জাল, ভেসাল জালসহ বিভিন্ন প্রক্রিয়ায় মাছ ধরার প্রচলন থাকলেও এখন আর তেমন দেখা যায় না। মাছ কম পাওয়া, খালগুলোতে জোয়ারের পানি না আসা, নাব্যতা সংকট, খাল সরু হয়ে যাওয়া, নোংরা পানিসহ নানা সমস্যার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে ভেসাল জালের প্রচলন। এতে একদিকে যেমন জেলেরা বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি বাজারে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কমছে। সদর উপজেলার জকসিন গ্রামের কৃষক আব্দুর রব জানান, তিনি কৃষক হলেও অবসর সময় কাটে বাড়ির পাশের দরবেশপুর খালে ভেসাল জাল পেতে মাছ ধরে। নির্দিষ্ট সময়ে মাছ ধরে তা বিক্রি করে বাড়তি আয় করেন তিনি। শুধু তিনিই নন, ওই এলাকার অধিকাংশ কৃষক অবসর সময়ে ভেসাল জাল দিয়ে মাছ ধরতে নেমে পড়েন। কিন্তু এ এলাকায় খাল অবৈধভাবে ভরাট হয়ে যাওয়ায় পানি আসা যাওয়া করতে পারে না। তাই দিন দিন হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় ভেসাল জাল। রামগতি উপজেলার চর বাদাম গ্রামের কৃষক মমিন মিয়া জানান, জোয়ার ভাটার ওপর নির্ভর করে মাছ ধরার সময় ঠিক করতেন তাঁর বাবা জবি উল্ল্যাহ মিয়া। জোয়ারের পর ভাটার পানি নামার সময় খাল ও বিলে ভেসাল জাল পেতে মাছ ধরতেন তাঁর বাবা ও তিনি। তিনি জানান, এক সময় ঐ এলাকার অধিকাংশ মানুষ এ পেশায় নিয়োজিত ছিলেন। আগের মত এখন আর খালবিলে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাওয়া যায় না। জোয়ারের পানি এখন আর খালে আসেনা। তাই আমরাও আর খালে জাল পেতে মাছ ধরার সুযোগ পাই না। আগে মাছ ধরাটা আমাদের পেশা থাকলেও এখন দিনমজুরী দিয়ে সংসার চালাচ্ছি। বর্তমানে অধিকাংশ খালে বড় বড় বাঁধ দিয়ে আবার খাল ভরাটের কারণেও অধিকাংশ খাল মরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা এসএম মহিব উল্ল্যাহ জানান, ভেসাল জাল নিষিদ্ধ হলেও খালে জোয়ারের পানি না আসা এবং অধিকাংশ খালে গতি প্রকৃতি পরিবর্তিত হয়ে যাওয়ায় অনেক প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। তাছাড়া অধিকাংশ এলাকার খালগুলো দখলদারদের কবলে পড়ে বেদখল হয়ে গেছে। ফলে খালে মাছ ধরা পেশায় নিয়োজিত জেলার প্রায় ৫ শতাধিক জেলে পেশা বদলিয়ে ঝুঁকছেন অন্য পেশায়।