আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তোফাজ শেখ(৩৫) নামে ধর্ষণ চেষ্টা মামলার এক আসামীকে আটক করেছে। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের জগনাথপুর গ্রামের আয়েজ শেখের ছেলে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে জগনাথপুর গ্রামের জনৈক ব্যক্তি ইসলামী জালসা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এই ফাঁকে তার স্ত্রীকে ঘরে একা পেয়ে লম্পট তোফাজ ধর্ষেনের চেষ্টা চালায়। তখন গৃহবধূর চিৎকারে পাশের লোকজন ছুটে এলে তোফাজ দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ওই গৃহবধূ থানায় মামলা করেন। ওসি আরও জানান, তোফাজের বিরুদ্ধে এলাকায় ধর্ষণের অনেক অভিযোগ রয়েছে। শনিবার বিকালে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

