চট্টগ্রামে ৯ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

0
চট্টগ্রামে ৯ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আহসান হাবিবুল আলম: নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ মো.হাশেম (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাশেম কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।

গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক হাশেমকে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।