মন মনুরা

0
মন মনুরা
মন মনুরা
মোঃ নূরুণ নেওয়াজ রানা

মন মনুরা যাস রে চলে
কোন সে মনে গাঁ,
প্রেমের টানে কাহার পানে
একটু বলে যা।

জন্ম রে তোর সবুজ বাহার
হাজারো আদিবাস,
শরঋতু ঋতুর বাহার
একটু বলে যাস।

তুর বুকেতে ঝর্ণা আছে
নদীতে মিশে গেল,
পদ্মা-মেঘনা-যমুনা সুরমা
মিলন মোহনা ভাল।

কোথায় পেলে মায়াবী বাহার
কাহার আহ্বান,
মাগো তুমি অবুঝ ছেলের
তৃষ্ণায় জল পান।

তোমার জন্য স্বপ্ন দেখা
মন মনুয়ার মত,
তোমার রক্ষায় মরতে পারি
আমি অবিরত।