২৬ মার্চ আসছে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা

0
২৬ মার্চ আসছে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা

সদরুল আইন: আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একই সময় অাজ ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন তিনি।

আজ রবিবার সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ চলছে।

তালিকার প্রাথমিক খসড়া আমাদের রয়েছে। আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।