তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আহাম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ী আটক করেছে,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।আজ শুক্রবার (৩,জানুয়ারি)আলামত সহ তাকে তাহিরপুর থানায় সাপর্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও-কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মৃত ফজল করিমের ছেলে শাহীন (২৩)।
জানা যায়,র‍্যাব-৯ সিলেট, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের সীমান্ত গ্রাম জঙ্গলবাড়ি হতে বৃহস্পতিবার রাত ইয়াবা ক্রয়-বিক্রয়কালে শাহীনকে আটক করে। এরপর তার হেফাজতে থাকা ২৫০ পিস ইয়াবা ট্যাবলট সহ তাকে আটক করা হয়।