ভূঞাপুরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

0
ভূঞাপুরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

আব্দুল লতিফ তালুকদার:  টাঙ্গাইলের ভূঞাপুর বাসট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ, লিডার মো. একাব্বর আলী জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে গফুরের চা স্টল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ৪ জন অগ্নিদগ্ধ হয়।

আহতরা হলেন, উপজেলার মাদারিয়া গ্রামের মো রুবেল (৩৮), ছাব্বিশা গ্রামের মো.গফুর শেখ(৩০). পার্শবর্তী ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের শুকুর মিঞা (৩০) গোপালপুর উপজেলা নলিন এলাকার সুমন চন্দ্র দাস। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর হওয়ায় টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করেন।