শার্শায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

0
শার্শায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

শহিদুল ইসলাম: যশোরের শার্শার রামপুর গ্রামে ট্রাকটার চাপায় জিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।বুধবার সকাল ১২ টার সময় রামপুর কন্যাদাহ সড়কের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘনাটি ঘটে।

নিহত শিশু জিম রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শির সুত্রে জানাযায়, সকাল ১২টার সময় স্কুলের সামনে রাস্তায় মাটি বোঝাই একটি ট্রাকটার শিশুটিকে চাপা দিলে তার মাথায় আঘাত লাগে। স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে। পরে তার অবস্থার অবউন্নতি হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ক্ষুদ্ধ এলাকাবাসি ঘাতক ট্রাকটারসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, দূর্ঘটনায় নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং ট্রাকটার চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।