প্রধানমন্ত্রী জাতির পিতার সকল স্বপ্ন পুরন করতে চলেছেন: রংপুরে গনশিক্ষা প্রতিমন্ত্রী

0
প্রধানমন্ত্রী জাতির পিতার সকল স্বপ্ন পুরন করতে চলেছেন: রংপুরে গনশিক্ষা প্রতিমন্ত্রী

জয়নাল আবেদীন: প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন এদেশ কে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তার মধ্যেও তিনি উপলব্ধি করেছিলেন এদেশকে উন্নত সোনার বাংলাদেশ গড়তে হলে দেশের মানব সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে । আজ জাতির পিতা বেঁচে নেই কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সকল স্বপ্ন পূরোন করতে চলেছেন । শনিবার বিভাগীয় নগরী রংপুরে টিটিসিতে পিটিআই এর ডিপিএড ২০/২১ শিক্ষা বর্ষ প্রথম ও দ্বিতীয় শিফট এর কোর্স উদ্ভোধন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । টিটিসি তত্বাবধায়ক খন্দকার ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারন সম্পাদক এডঃ রেজাউল করিম রাজু, মহানগর সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল অন্যান্যরা। প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন । প্রাথমিকস্তরে মিডডে মিল চালুর মাধ্যমে ঝড়ে পরা শিশুর হার কমতে শুরু করেছে । আগামিতে একটি শিশুও স্কুলের বাইরে থাকবেনা । সবাইকে শিক্ষার আওতায় আনা হবে ।তিনি বলেন বৃত্তির সংখ্যাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ।