মরনের পরে : হাবিবা খান স্নেহা

0
মরনের পরে : হাবিবা খান স্নেহা

মরনের পরে
হাবিবা খান স্নেহা

আমি চলে যাওয়ার পর
যখন তোমার মন খারাপ হবে।
আকাশ তখন খুব মেঘলা হবে,
আর সে মেঘের আড়ালে আমি থাকবো।

তোমার বিষন্ন মন যখন দুঃখ সইতে পারবে না,
মেঘেদের বলবো বৃষ্টি হয়ে যেন ঝড়ে পরে।
সেই বৃষ্টির প্রতিটা ফোঁটায় আমি থাকবো,
তোমার সে চোখের অশ্রু লুকাতে।

জানি,
তুমি বৃষ্টি প্রতিটা ফোঁটা ছুঁতে পারবে না।
তাই তখন আমি সমুদ্রে গড়িয়ে যাবো,
যেন তুমি সমুদ্রে গিয়ে আমায় ছুঁতে পারো।
তখন তুমি সে দুঃখ ঢেউ এ ভাসিয়ে দিও।

যদি আমাকে আরো কাছে চাও?
তবে তুমি ফাগুনের দিনে ফিরে এসো।
ফাগুনের হাওয়ায় আমি আছি,
তখন তোমার শরীরের সাথে মিশে যাবো।

যদি আমাকে স্পর্শ করতে চাও?
তাহলে এসো ভোরের শিশিরের কাছে,
প্রতিটা দুর্বা ঘাসে মিশে রয়েছি,
তাকে তুমি স্পর্শ করে যাও।

যদি আমাকে নিঃশ্বাসে টেনে নিতে চাও?
তাহলে তুমি ফুলের বাগানেতে যাও।
প্রত্যেকটা ফুলের সৌরভে আমাকে পাবে,
নিঃশ্বাসে তুমি বুকে টেনে নাও।

আমাকে দূর থেকে দেখতে চাইলে,
গোধূলি বিকেলের সূর্যাস্ত দেখ।
আমি তখন শঙ্খচিল হয়ে উড়ে বেড়াবো,
কথা দাও দেখবে তো তুমি আমাকে?