মির্জাগঞ্জে পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ

0
মির্জাগঞ্জে পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আবদুর রহিম সজল: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার(৮টি) বেন্দি জাল জব্দ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ০৩ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জালের মূল্য চার লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রধান মোঃ জাহাঙ্গীর মিয়া।

জব্দ জালগুলো ওই দিন রাত ০৮ টায় মির্জাগঞ্জ থানা সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এ ব্যাপারে,উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া জানান, উপজেলা নদ-নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি করা হচ্ছে।