বাউফলে ২৫০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

0
বাউফলে ২৫০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

অতুল পাল: বাউফল পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের ২৫০ টি হত দরিদ্র পরিবারবের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত এ খাদ্য সহায়তা দেয়া হয়। সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি সোয়াবিন তেল ও ৫ কেজি আলু ওদয়া হয়েছে। সহায়তা দেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জরুরী প্রয়োজন ব্যাতিত পরিবারের সদস্যদের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, প্রতিটি ইউনিয়নের ১৮টি পরিবার ও প্রতিটি ওয়ার্ডের ২টি পরিবারের মধ্যে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় বাউফলের সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।