করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব: কাদের

0
করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব: কাদের

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্র ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।
আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

কাদের বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। পহেলা বৈশাখের এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান ক‌রি। সক‌লের জীবন ভ‌রে উঠুকে আন‌ন্দে বিশুদ্ধতায়। সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’

তিনি বলেন, এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনা ভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল ক‌রে এই করোনা ভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।