মাদারীপুরে ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

0
মাদারীপুরে ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

আরিফুর রহমান: মাদারীপুরে ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হতদরিদ্র ক্ষুধার্ত মানুষ। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ বিক্ষোভের পরে মানববন্ধন করেন দিনমজুর হাজার হাজার নারী-পুরুষ। তাদের অভিযোগ, সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়ন পরিষদ থেকে তিন সপ্তাহ আগে ত্রাণ দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন পরিষদের কর্মকর্তারা। কিন্তু এখনো কোন ত্রাণ কিংবা খাদ্য সহায়তা দেয়া হয়নি নিম্ন আয়ের মানুষদের। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে ত্রাণের জন্য রাস্তায় নামেন শিশু-কিশোর, নারীসহ সব বয়সের মানুষ। এ সময় দ্রুত ত্রাণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ত্রাণের দাবিতে মানুষ মহাসড়ক অবরোধ করে রাখে, এমন খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। হতদরিদ্র ক্ষুধার্ত মানুষের ত্রাণের যে দাবি করেন, তা জেলা প্রশাসনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে