কোথায় যাবো আমি : রুদ্র অয়ন

0
কোথায় যাবো আমি : রুদ্র অয়ন

কোথায় যাবো আমি
রুদ্র অয়ন

অনেকটা সময়
অনেকটা দিন
মাস- বছর ধরেই,
একটা জায়গা
খুঁজে বেড়াচ্ছিলাম।
একটুখানি ঠাঁই ঠিকানা,
আশা ভালবাসার
একটু শান্তির আশ্রয় সন্ধান।

একদিন সহসা খুঁজে পেলাম
একটা পরিত্যক্ত বুনো ঝোঁপ
একটা নির্জন প্রান্তর।
যার মালিকানায় তুমি।

জায়গাটিতে থাকার
অনুমতি দিয়ে
তুমি বললে-
পরিস্কার পরিপাটি করে
থাকতে পারো নিজের মত করে।

আমি অন্ধের যষ্টি পেলাম যেন!
মনের আনন্দে ঝোপঝাড় কেঁটে
সেখানে ভিটেমাটি গড়লাম।
তিল তিল করে
সুন্দর গৃহ- আবাসন
তৈরি করলাম মনের মত করে।

কত শতজন এসে
দেখতে শুরু করলো।
আমি বরং খুশিই হলেম।

একদিন হঠাৎ জানলাম
আমার গড়া গৃহ- আবাসন সহ
জায়গাটি বিক্রি করে দিয়েছো
অনেক চড়া দামে!

তুমি কি একবারও
ভেবে দেখলেনা?
আমি কোথায় থাকবো?
কোথায় বা যাবো আমি?